,

বিজয়নগরে তাবলীগ জামাত ও সুন্নি জামাতের মধ্যে সংঘর্ষে আহত-৩০ : অঘোষিত ১৪৪ ধারা

bijoy1আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে তাবলীগ জামাত ও সুন্নি জামাতের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। শনিবার দুপরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, উপজেলার চম্পকনগর ইউনিয়নের টানঘেরা গাও ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের প্রস্তুতিমূলক এক মিছিল বের করে সুন্নি জামাত। এই মিছিলে বাধা দেয় তাবলীগ জামাতের কর্মীরা। মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষ পার্শ্ববর্তী গ্রাম চম্পকনগর ও নোয়াগাঁও গ্রামে ছড়িয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড টিয়ার সেল, রাবার বুলেট ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। ৩/৪টি বাড়িঘর ও ৩টি পিকআপ ট্রাক ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। আহলে সুন্নত ওয়াল জামাত চাউড়া দৌলত বাড়ির সৈয়দ নাঈম উদ্দীন ও ইসলামী ছাত্র সেনা বিজয়নগর উপজেলার উদ্যোগে  এক বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন করে ।

বেশ কয়েকদিন ধরে এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল, গতকাল শুক্রবার রাত পযর্ন্ত চলে পুলিশের সাথে মিটিং পরে সমজোতা হয় আহলে সুন্নত ওয়াল জামাতের তারা চানদুরা থেকে বিজয়নগর উপজেলা পযর্ন্ত জসনে জুলুসের মিছিল করবে আর সিরাতুননবী সম্মেলন স্তগিত করবে ।
আজকে সকালে  থেকে  উপজেলার চিত্র ছিলো ভিন্ন।চম্পক্নগরে চলছে অঘোষিত ১৪৪ ধারা।
আদমপুর মাদরাসা, শ্রীপুর মাদরাসা, নোয়াগাও মোড় সহ পুরো উপজেলায় চলছে পুলিশের টহল ।  কঠোর নিরাপ্ততার চাদরে ঢাকা উপজেলা।
কতর্ব্ত্যরত এক পুলিশ কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরক্ত পুলিশ,র‌্যাব,ডিবি পুলিশ মোতায়েন এবং ভ্রাম্যমান আদালতের ব্যাবস্হা করা হয়েছে ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ