বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাল কথা খারাপ সময়ে বলেছেন খালেদা

57455_f6ডেস্ক রির্পোট :আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খারাপ সময়ে ভাল কথা বলেছেন। ২০১৫ সালে এ বিষয়ে কোন আলোচনা হবে না। ২০১৮ সালের শেষের দিকে তার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। গতকাল দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘বঙ্গবন্ধু একাডেমি’ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া হঠাৎ করেই সংবাদ সম্মেলন করলেন। অনেকে কড়া মন্তব্য করেছেন। আমি কড়া মন্তব্য করব না। তিনি নির্বাচনী আইন সংশোধন, নির্দলীয় সরকার এবং আলোচনার কথা বলেছেন। ভাল কথা বলেছেন। কিন্তু এ নিয়ে এখন কোন আলোচনা হবে না। আপনাকে অপেক্ষা করতেই হবে। সুরঞ্জিত সেন বলেন, আপনি ৭ দফা দিয়েছেন। আমি মনে করি, বাস্তবতার নিরিখে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আপনাকে ৪ বছর অপেক্ষা করতেই হবে। ৪ বছর পর এ নিয়ে আলোচনা হবে। ৪ বছর বেশি সময় না। তবে এখন আপনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন, উগ্র জঙ্গিবাদের সঙ্গে সংশ্রব রাখবেন না, যুদ্ধাপরাধীদের নিয়ে আপনার অবস্থান কি? সুরঞ্জিত সেন বলেন, ৫ই জানুয়ারিকে আমরা গণতন্ত্র রক্ষা দিবস মনে করি। যথাসময়ে ৫ই জানুয়ারি সমাবেশ হবে। আপনারা তো অনেক চেষ্টা করেছেন। বিদেশীরা ৫ই জানুয়ারি নির্বাচন মেনে নিয়েছে। ৫ই জানুয়ারি সমাবেশ নিয়ে ঝামেলা কইরেন না। সভা নিয়ে অশান্তি কইরেন না। আওয়ামী লীগের এই সমাবেশ বানচাল করার সাধ্য কারও নাই। আপনারাও সমাবেশের জন্য আবেদন করেন। আপনারাও সভা-সমাবেশ করেন। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আবদুল হাই কানু, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা