,

অদ্বৈত মল্ল বর্মণের জন্ম বার্ষিকী উপলক্ষে অদ্বৈত মেলা ২০১৫ অনুষ্ঠিত

shahitta academy newsবিশ্ব বরেণ্য অমর কথা শিল্পী ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অদ্বৈত মল্ল বর্মণের  ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে । ১লা জানুয়ারি বৃহস্পতিবার অদ্বৈতের জন্মভিটা গোকর্ণঘাটে অনুষ্ঠিত হয়েছে অদ্বৈত মেলা ২০১৫। মেলায় কর্মসূচীর মধ্যে ছিল অদ্বৈতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, লোকজ ক্রীড়া, আবৃত্তি , পথ নাটক পরিবেশন। কর্মসূচীর উদ্বোধন করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। আলোচনা সভায় গোকর্নঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির উপদেষ্টা বরেণ্য আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরী।  আলোচনা করেন সাবেক কমিশনার মোঃ ফেরদৌস, কবির হোসেন, কবি রফিক উদ্দিন ভ’ইয়া, সুমন চক্রবর্তী, আমিনুল হুদা মন্টু প্রমুখ।
অনুষ্ঠানে নাটক পরিবেশন করে গোকর্ণ ঘাট উচ্চ বিদ্যালয়ের নাট্য দল। লোকজ  খেলায় গোকর্ণ ঘাট মালোপাড়ার ছেলে মেয়েরা অংশ গ্রহণ করে। সবশেষে অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা