,

৮মাস পর আশুগঞ্জ সারকারখানার উৎপাদনে

Ashugonj_fartilizerনিজস্ব প্রতিবেদক : গ্যাস সংকটে ৬ মাস ও যান্ত্রিক ত্র“টির কারনে আরো ২ মাস বন্ধ থাকার পর নতুন বছরের শুরুতেই ইউরিয়া উৎপাদনে যাচ্ছে আশুগঞ্জ সারকারখানা। ইতোমধ্যেই কারখানার স্টার্ট আপ শুরু হয়েছে এবং বৃহস্পতিবার রাত থেকে ইউনিয়া উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ। দীর্ঘ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় শূন্যের কোটায় রয়েছে কারখানার নিজস্ব উৎপাদন মজুদ। তবে আমদানিকৃত সারের পর্যাপ্ত মজুদ থাকায় সার সংকটের সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারখানা সুত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গ্যাস সরবরাহের লক্ষ্যে গত অর্থ বছরের ১৭ মার্চ থেকে আগষ্ট পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ ছিল। সেপ্টেম্বরের শুরুতে গ্যাস সরবরাহ দেয়া হলেও প্রথম কয়েকদিন ছিল গ্যাসের কম চাপ, পরে বয়লার ইউনিটের সুপার হিটার, পাম্প নষ্ট হওয়ায় বিভিন্ন সময়ে কমপক্ষে ১০ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকে। সর্বশেষ ৩ নভেম্বর থেকে সিংগ্যাস কম্প্রেসারে রোটরে ত্র“টির কারনে কারখানার বন্ধ হয়ে যায়। পরে স্পেসার পার্টস হিসেবে রক্ষিত অপর একটি রোটর ইতালি থেকে মেরামত শেষে সংযোজনের পর ২ মাস পর গত বছরের ২৮ ডিসেম্বরের কারখানার স্টার্ট আপ শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, বৃহষ্পতিবার সন্ধা পর্যন্ত কারখানার সবকটি ইউনিট চালু করা করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে রাতের মধ্যে ইউরিয়া উৎপাদন শুরু হবে। এদিকে কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার নিজস্ব ইউরিয়া মজুদ দাড়িয়েছে মাত্র ৬‘শ ৩৯  মেট্রিক টন। তবে আমদানিকৃত সারের মজুদ ৪৭‘হাজার ৬৬৩ মেট্রিক টন এবং প্রতিদিন কারখানায় আমদানিকৃত আরো সার আসছে। ফলে কৃষক পর্যায়ে সারের ঘাটতি বা সার সংকটের সম্ভাবনা নেই বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম জানান, যান্ত্রিক ত্রুটি শেষে কারখানার সব কটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। ইউরিয়া উৎপাদন হতে আরো ৮/৭ ঘন্টা লাগবে। সব কিছু ঠিক থাকলে আশা করছি বৃহস্পতিবার রাতের মধ্যে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হবে।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা