,

আশুগঞ্জের মেঘনায় আবারো ভাসছে লাশ!

Ashuganj Las pohto news 01.01.2014নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সারা দিন আশুগঞ্জের মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় অজ্ঞাত পুরুষের (৪০) লাশ ভাসতে থাকে। কিন্তু লাশটি সারাদিনেও উদ্ধার করেনি পুলিশ। তবে পুলিশ বলছে তারা খবর না পাওয়া লাশটি উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লাশটি উদ্ধার করেনি আশুগঞ্জ থানা পুলিশ। লাশটির শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ দেখা গেছে। নিহতের শরীরে শীতের কাপড় ও সাদা লুঙ্গী রয়েছে।
জানা গেছে, মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর লাগোয়া প্রায়ই আশুগঞ্জের মেঘনা নদীতে ভেসে উঠে বেশ কয়েকটি মৃতদেহ। আর উদ্ধার হওয়া লাশের কোনটির পরিচয় পাওয়া যায়নি। বেশির ভাগ লাশ পঁচে ভেসে উঠার কারণে বয়সও নির্ণয় করা যায়নি। শেষে ময়নাতদন্ত পর বেওয়ারিশ লাশ হিসাবে পুলিশ লাশের দাফন প্রক্রিয়া সম্পন্ন করে। সেতুর কাছে মেঘনা নদীতে কিছুদিন পর পর ভেসে উঠা লাশ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা দেশের বিভিন্ন স্থানে গুম ও খুন হওয়া মানুষের মৃতদেহ মাইক্রোবাসে করে এনে সেতুর উপর থেকে নদীতে ফেলে যাচ্ছে দুর্বৃত্তরা। সেতু এলাকায় মাছ ধরার জেলেরা আছেন নিরব সাক্ষী হয়ে।
সৈয়দ নজরুল ইসলাম সড়ক থেকে ভৈরব, আশুগঞ্জ ও রায়পুরা উপজেলার জলসীমার সংযোগস্থল এক কিলোমিটার মধ্যে। ওইস্থানে দিনরাত মাছ শিকার করেন বেশ কয়েকজন জেলে। সেতু থেকে ফেলা বস্তু নিয়ে অনেক প্রশ্ন তাদের মধ্যেও। নাম প্রকাশ না করার সত্ত্বে এক জেলে বলেন, গভীর রাতে প্রায়ই সেতুর কাছে  বড় শব্দ পাওয়া যায়। বুঝা যায় উপর থাইক্কা ভারি কিছু ফেলা হইছে। কয়েকদিন পর কাছাকাছি কোন জায়গায় লাশ ভাইসা উঠে। চোখের সামনে অনেক লাশ ভাইসা ও যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, বৃহস্পতিবার সারাদিন লাশ ভেসে উঠার খবর আমি পাইনি। তবে বিকেলে শুনেছি। লাশ ভেসে উঠার খবর শুনার পর লাশ উদ্ধারের জন্য সন্ধ্যায় পুলিশ পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর দুই কিলোমিটারের মধ্যে পাঁচ থানার জলসীমা। ভৈরব, বাজিতপুর, আশুগঞ্জ, সরাইল ও রায়পুরা মোহনায় লাশ ভেসে উঠলে, ডাকাতি হলে কিংবা অন্য কোন অপরাধ সংগঠিত হলে এর দায় কোন থানা পুলিশ নিতে চান না। নানা কৌশলে এড়িয়ে গিয়ে পাশের থানার উপর চাপাতে চান। দায় নিতে ঠেলাঠেলির বিষয়টি অপরাধীদের ভালোই জানা। এই কারণে অপরাধ সংগঠনের স্থান হিসাবে অপরাধীরা পাঁচ থানার মোহনাকে বেছে নেন। বিশেষ করে লাশ ভেসে উঠার খবর জানামাত্র লাগোয়া থানা পুলিশ সক্রীয় হয়ে উঠে। তবে লাশের দায় নিতে নয়, নিজেদের জলসীমা থেকে অন্যের জলসীমায় ঠেলে দিতে।
এমনও হয়েছে লাশ ভেসে আসার পর ভৈরব থানা ঠেলে দিয়েছেন আশুগঞ্জ থানায়, আশুগঞ্জ থানা ভাসিয়ে দিয়েছে রায়পুরা থানায়। গত ২০১২ সালের ১৩ এপ্রিল ভেসে আসা দুটি লাশের দায়িত্ব নেওয়া নিয়ে তিন থানা পুলিশ ঠেলাঠেলি সবার নজর কেড়েছে। দুইদিন ভেসে থাকার পর উর্ধ্বতনদের হস্তক্সেপে সমস্যার সমাধান হয়েছিল। ডাকাতরা ডাকাতির স্থান হিসাবে বেছে নিচ্ছে ওই স্থানটি। সড়ক পথেও একই অবস্থা। ডাকাতি শুরু এবং শেষ এই জায়গার মধ্যে বেশির ভাগ সম্পাদন হয়। পরে কোন থানায়ই মামলা হয় না। এই কারণে অপরাধের সঠিক হিসাব পাওয়া যায় না।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা