,

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি

Hscডেস্ক রির্পোট :মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশের সবগুলো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় এবং দুর্ভোগের শিকার হতে হয় উল্লেখ করে তা লাঘবে এই পদক্ষেপ সরকারের।

“এ অবস্থা নিরসনের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু ত্বরান্বিত হবে ও অভিভাবকদের হয়রানি লাঘব হবে।”

বিদ্যামান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বায়ত্তশাসিতগুলোসহ সরকারি সব বিশ্ববিদ্যালয় এখন নিজেদের মতো করে পরীক্ষা নিয়ে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করছে।

নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না।

কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও বেশিরভাগগুলোতে সরাসরি ভর্তির সুযোগ পান উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা।

উল্লেখ্য, এর আগেও একবার এই রকম নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি কোনো বিশ্ববিদ্যালয়। গত কয়েক বছর ধরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হলেও বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিরোধিতায় তা হয়নি।

অন্যদিকে এসএসসির ফলের ভিত্তিতে গত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা