,

বিয়ের অনুষ্ঠানে ‘লক্ষ্যভ্রষ্ট’ রকেট: নিহত ২৬, আহত ৪৫

57202_thumb_rocআন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় সেনবাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে লড়াইয়ের সময় কাছাকাছি অবস্থিত একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তালেবানের ছোঁড়া একটি রকেট আঘাত হানলে কমপক্ষে ২৬ জন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। পুলিশের এক মুখপাত্র ফরিদ আহমেদ ওবাইদ এ তথ্য জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। তালেবানরা রকেটটি সেনাবাহিনীকে লক্ষ্য করে ছুঁড়লেও, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিয়ের অনুষ্ঠানে আঘাত হানে। এদিকে নিহতের সংখ্যা ৩০ ও আহতের সংখ্যা ৬০ জন হতে পারে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই অঞ্চলে গত ৬ মাস ধরে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। কনের চাচাতো ভাই আবদুল হালিম তার ৯ সন্তানের কোন হদিস এখনও পাননি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের মধ্যে তার ৯ সন্তান রয়েছে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন তিনি। বিয়ের অনুষ্ঠানের আনন্দ মিলিয়ে গিয়ে সেখানে এখন চলছে শোকের মাতম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ