,

সানির চোখ মোদির দিকেই

57203_modiবিনোদন প্রতিবেদক :গত হয়েছে ২০১৪। সব দুঃখ, গ্লানি ও হতাশাকে পেছনে ফেলে শুরু হয়েছে নতুন একটি বছর। এই নতুন বছরে সব তারকাই কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন। তাদেরই একজন সানি লিওন। সারা দুনিয়ায় যাকে পর্নো তারকা নামেই চেনে সবাই। তবে বলিউডে নাম লিখিয়ে এখানকার পাকাপোক্ত বাসিন্দা হওয়ার চেষ্টাতেই তিনি এখন বিভোর। গত বছর ‘বেবি ডল’, ‘রাগিনি এমএমএস’-২, ছবিগুলো দিয়ে পুরো বছরই আলোচনায় ছিলেন সানি। শুধু তাই নয়, এর পাশাপাশি সমালোচনার পাল্লাটাও ভারি ছিল এ অভিনেত্রীর। তাই নতুন এ বছরে ভিন্ন আঙ্গিকে নিজের পরিকল্পনা সাজিয়েছেন এ তারকা। বলিউডে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও আসছেন তিনি। এ নিয়ে নানা কর্মপরিকল্পনাও করে রেখেছেন। বহিরাগতের ভারতে ব্যবসা করার ব্যাপারে সব ধরনের সুযোগ-সুবিধা দেবেন বলে আগেই নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই সানি ভারতীয় নন বলে ব্যবসা চালিয়ে যেতে তার কোন অসুবিধা হবে না- এ ব্যাপারে নিশ্চিত তিনি। এদিকে নিজের এ নতুন পরিকল্পনা নিয়ে মোদির সঙ্গে আলাপ-আলোচনাও করবেন বলে জানিয়েছেন সানি লিওন। এ কারণে নতুন বছরে তার চোখ প্রধানমন্ত্রীর দিকেই- এমনটাই জানা গেছে টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের সূত্রে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ