,

নতুন বছরে শিশুদের হাতে নতুন বই

8f270774650e059e43ea703375508a43-ডেস্ক রির্পোট :নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছে শিশুরা। জামায়াতের ডাকা হরতালের মধ্যেও আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হচ্ছে।

কেন্দ্রীয়ভাবে ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে উৎসবের আয়োজন করা হয়। সেখানে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শত শত শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উৎসবটি হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জামায়াত-শিবির চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল। তারা ব্যর্থ হয়েছে। আজ উৎসবে মাঠ ভরে গেছে। সারা দেশেই উৎসব হচ্ছে বলে তাঁরা খবর পেয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রমুখ। এবার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক (মাদ্রাসাসহ) স্তরের চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর জন্য ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩ কপি বই দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা