,

চীনের সাংহাইতে নববর্ষের উৎসবে পায়ের নিচে পড়ে নিহত ৩৫

china shanghayচীনের সাংহাই শহরে বুধবার ইংরেজি নতুন বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৩৫ জন মারা গেছে। আহত হয়েছে আরো ৪৮ জনেরও বেশি মানুষ।

চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার রাতে নববর্ষকে স্বাগত জানাতে সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড এলাকায় জড়ো হয়েছিল প্রচুর সংখ্যায় মানুষ । অনুষ্ঠানের এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

এ সম্পর্কে সাংহাই সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে ১২টা বাজার আগ মুহূর্তে বান্ড এলাকার চেন ওয়াই স্কয়ারে জনতার ভিড়ের মধ্যে ওই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে আহতদের উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

তবে সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শহরের ওয়াটারফ্রন্ট সংলগ্ন এক ভবন থেকে ছুঁড়ে দেয়া নকল টাকা কুড়োতে গিয়ে এই পদদলিতের ঘটনা ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স   আরো জানিয়েছেন, বর্ষবরণ আয়োজনের অংশ হিসেবে ঘটনাস্থলের নিকটবর্তী ভবনের এক বার থেকে জনসমাবেশ লক্ষ্য করে  নকল টাকা ছুঁড়ে ফেলা হয়। এই টাকা কুড়ানোর জন্য উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। এসব  হতাহতদের অধিকাংশই ছাত্র। এছাড়া বেশ কিছু শিশুও রয়েছে।

হতাহতদের সহায়তার জন্য দুর্ঘটনার পরপরই সেখানে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। আহতদের বেশিরভাগকেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সাংহাই জেনারেল হাসপাতালে।

প্রসঙ্গত, সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড জেলার বেশিরভাগ রাস্তাই সরু  ও অপ্রশস্ত। ফলে কোনো বড় ঘটনা ঘটলেই সেখানে বিশাল যানজটের সৃষ্টি হয়।

সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে, আহতদের রাস্তার ওপরে ফার্স্ট এইড চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া প্রচুর সংখ্যায় পুলিশ পুরো এলাকার নিরাপত্তায় কাজ করছে।

এ সম্পর্কে ফেসবুকে ঈশে নামক এক ইউজার লিখেছেন, সেখানে এতই ভিড় ছিল যে কারও পক্ষে নড়াচড়া করাও সম্ভব ছিলনা।

এর আগে সাংহাই ডেইলি পত্রিকাটি জানিয়েছিল, গত সপ্তাহে অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় বান্ড শহরের নির্ধারিত বর্ষবরণ অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেছেন স্থানীয় কর্তৃপক্ষ ।

গত তিন বছর ধরে চীনে বর্ষবরণ বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। গত বছর এ রকম এক অনুষ্ঠানে ৩ লাখের বেশি মানুষ জড়ো হয়েছিল যা ছিল  আয়োজকদের ধারণার বাইরে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের