,

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে মেলা ও তাফসির মাহফিল, এলাকায় উত্তেজনা

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে একই স্থানে মেলা ও তাফসির মাহফিল নিয়ে দু’টি পক্ষ মুখোমুখী অবস্থানে রয়েছে। যে কোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে শাহবাজপুর গ্রামে রাজাবাড়িয়া কান্দি এলাকায় বিরাট প্যান্ডেল তৈরি করে মেলার আড়ালে জুয়া ও হাউজির আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। মেলার লোক সমাগম বাড়ানোর জন্য জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারনাও শুরু করে। এতে গ্রামবাসী ও স্থানীয় মাদ্রাসার আলেম ওলামারা বাধা প্রদান করে এবং উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর গ্রামবাসী মেলা আয়োজনের বিপক্ষে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে সমাবেশের ডাক দেয়। একই মেলার পক্ষের লোকজন একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।বৃহস্পতিবার শাহবাজপুর গ্রামবাসীর উদ্যোগে মেলাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে বিশাল প্যান্ডেল নির্মান করে ৩ দিনব্যাপী কোরআন তাফসির মাহফিলের আয়োজন করে। অন্যদিকে মেলার লোকজন একই দিনে মেলা শুরুর ঘোষনা দিয়ে ব্যাপক ভাবে মাইকিং করছে। এনিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়। শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাজীব আহম্মেদ রাজ্জি জানান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, শ্রমিক লীগ নেতা মনসুর আলী দানা, স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী নজর মিয়াসহ স্থানীয় কতিপয় আওয়ামীলীগ নেতার ছত্রছায়ার অবৈধ ভাবে মেলাটির আয়োজন করা হচ্ছে। পুলিশ সুপার ও জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কোন কিছুতেই তারা থামছে না। একে কেন্দ্র করে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, মেলা বন্ধ শুধু র‌্যাফেল ড্র করতে পারবে, হাউজি, কালচারাল প্রোগ্রাম করতে পারবেনা। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, গত ২০ দিন পূর্বে শাহবাজপুরে মেলার আয়োজন করার চেষ্টা করা হলে বিক্ষুব্ধ জনতা মেলার প্যান্ডেল ভেঙ্গে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।


 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর