,

নাসিরনগরে পিএসসিতে পাসের হার ৯৯.০২ ও জেএসসিতে ৭৬.৫৫

P T Rআকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী (পিএসসি),ইবতেদায়ী ও মাধ্যমিক বিদ্যালয়ের (জুনিয়র স্কুল সার্টিফিকেট ) জে এসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী পিএসসিতে ১৩৫টি বিদ্যালয় থেকে ৫ হাজার ৮শ‘২৭  জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ৫ হাজার ৭শ‘৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। এদের মধ্যে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪ জন, ধানতলিয়া আল-মদিনা কিন্ডার গার্ডেন ১১ জন, নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় ৭ জন,সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন, জেঠাগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ জন  জিপিএ-৫ পেয়েছে। শতকরা পাসের হার ৯৯.০২। ইবতেদায়ীতে ৭ টি ২৫৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৪৩ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। অপরদিকে  এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়  ১৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৪১ জন পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৩শ‘২৮ জন পাস করেছে। শতকরা পাসের হার ৭৬.৫৫। এরমধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ১৪ জন, গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় ৬ জন, বড়নগর উচ্চ বিদ্যালয় ৪ জন, কুন্ডা উচ্চ বিদ্যালয় ৪ জন, ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয় ৩ জন, ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয় ১ জন, জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় ১ জন,চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় ১ জন ও নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১ জন করে জিপিএ ৫ পেয়েছে। তবে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ  জিপিএ ৫ পায়নি। ফলাফলের তালিকায় উপজেলার সর্বনিম্নে রয়েছে গুনিয়াউক উচ্চ বিদ্যালয়।৬ টি দাখিল মাদ্রাসায় ২৭৪ জন পরীক্ষার্থীদের ২৫৮ জন পাস করেছে। শতকরা পাসের হার ৯৪.১৬। এর মধ্যে দাতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৩ জন ও হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা