,

সরাইলে বিষ খাইয়ে ৪২০ হাঁস নিধন

sssssssssssssssমাহবুব খান বাবুল : সরাইলে বিষ মিশানো খাবার খাইয়ে একটি খামারের ৪’শ ২০টি হাঁস নিধন করেছে দূর্বৃত্তরা। খামার মালিক দরিদ্র আবদুল আজিজ এখন দিশেহারা। উপজেলার সদর ইউনিয়নের গোয়ালতলা গ্রামের আজিজের খামারে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। মৃত হাঁসের স্তুপ দেখার জন্য স্থানীয় উৎসুক লোকজন ভীড় করছে। ময়না তদন্তের জন্য দুটি মৃত হাঁস নিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। স্থানীয় লোকজন ও খামার মালিক আজিজ জানায়, আট মাস আগে ঋন সুদে ও পৈত্রিক সম্পত্তি বিক্রি করে ৪ লক্ষাধিক টাকায় হাঁস ক্রয় করে লাভের আশায় খামার শুরু করেন দরিদ্র আজিজ। ৮’শ ৩০টি হাঁসকে গত আট মাসে প্রায় ২-৩ লাখ টাকার খাবার খাইয়েছেন। গত ৪দিন ধরে হাঁস গুলো ডিম দিচ্ছে। আশার হাসি হাসছেন আজিজ। আর স্বপ্ন দেখছেন দ্রুত ধারদেনা শোধ করার। ইতিমধ্যে তিনি দুই শতাধিক ডিম বিক্রিও করেছেন। ভুলে গেছেন পেছনের সকল দুঃখ কষ্ট। দরিদ্র আজিজের এ উত্থান মেনে নিতে পারেনি এক শ্রেণীর দূর্বৃত্তরা। লাল ধরনের ধানের সাথে বিষ মিশিয়ে খামারের প্রবেশ পথে খালি জায়গায় গোপনে ধান ছিটিয়ে রাখে আজিজের শত্র“রা। গত সোমবার সন্ধ্যার আগে হাঁস গুলো লাইন ধরে খামারে প্রবেশ করার সময় বিশ মেশানো ওই ধান গুলো খেয়ে ফেলে। পথিমধ্যে কয়েকটি হাঁস মাথা গুড়িয়ে পড়ে যায়। আবার বেশ কয়েকটি মারাও যায়। ভীষন চিন্তায় পড়ে যান আজিজ। তিনি দ্রুত কয়েকটি হাঁস জবাইও করেন। সারা রাতে ৪ শতাধিক হাঁস মারা যায়। সকালে মৃত হাঁসের স্তুপ দেখে মাটিতে হাত লুটিয়ে পড়েন আজিজ। তাকে শান্তনা দেওয়ার সাধ্য কারো নেই। বিষয়টি আজিজ স্থানীয় জন প্রতিনিধিদের অবহিত করেন। দিনভর উৎসুক লোকজন এক সাথে মৃত চার শতাধিক হাঁস দেখার জন্য ভীড় করেন। মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়ার জন্য প্রাণী সম্পদ কর্মকর্তার দফতর দুটি হাঁস উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। খামার মালিক আজিজ কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একমাত্র ব্যবসা ধ্বংস করে দিয়েছে। সব শেষ। আমার পুরো সংসার নিয়ে উপোষ থাকতে হবে। আমি এর বিচার চাই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মজিবুর রহমান বলেন, হাঁস দুটি আমাদের লোক দিয়ে ঢাকা রোগ গবেষণা কেন্দ্রে পাঠিয়ে দিব। ১০-১৫ দিন সময় লাগবে। মৃত্যুর সকল রহস্য বেরিয়ে আসবে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা