,

সরাইলে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

sarail pic-billal, 30.12===sarail pic-Chan mia, 30.12=sarail pic-Omit hasan,30.12sarail pic-Shafique,30.12.14

মাহবুব খান বাবুল : সরাইলে অস্ত্রসহ চার সড়ক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টার পর সরাইল-নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের পাঠান পাড়া মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এ সড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতির উদ্যেশ্যে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবদুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ ওই সড়কে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে বিল্রাল মিয়া (২৮), রায়পুর উপজেলার নুতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে শফিক মিয়া (২২), নান্নু মিয়ার ছেলে চান মিয়া (২০) ও ভেলাবো উপজেলার হোসেন নগর গ্রামের আবদুল হাকিমের ছেলে অমিত হাসান (২০)। ডাকাতদের কাছ থেকে চব্বিশ ইঞ্চি লম্বা চারটি ছোঁড়া, বাইশ ইঞ্চি লম্বা একটি বড় রামদা ও পাঁচটি বড় দেশী বল্লম উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ