,

নাসিরনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক খুন

khonআকতার হোসেন ভুইয়া :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল হাই নামে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে  পুলিশ উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মিরাবদা মাঠ  থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত আবদুল হাই (৩৫) ধরমন্ডল গ্রামের সাবেক ইউপি মেম্বার আলাই মিয়ার ছেলে।
নিহত আবদুল হাইয়ের ভাবী রাহেলা বেগম অভিযোগ করেন, গত রবিবার রাতে প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার সকালে মিরাবদা মাঠ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী এস.আই খসরুর রহমান বাদল জানান, নিহতের সারা শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ