,

সরাইলে ছেলেকে হাজতে দিলেন মা

Grafterমাহবুব খান বাবুল : সরাইলে নিজের ছেলেকে জেল হাজতে পাঠিয়েছেন গর্ভধারিনী মাতা জরিনা বেগম। গত রোববার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদন্ড দিয়ে মিজান মিয়া (২৫) নামের এক যুবককে হাজতে পাঠিয়েছেন। পুলিশ ও ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, পূর্ব কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধা খোরশেদ মিয়া ও জরিনা বেগমের ছেলে মিজান। সে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছে। জোর পূর্বক পরিবারের লোকদের কাছ থেকে মাদকের টাকা যোগাড় করে থাকে। টাকা দিতে না পারলে প্রায়ই তার মা জরিনা বেগমকে মারধর করে। মাদকাসক্ত ছেলের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে জরিনা। অবশেষে গত রোববার জরিনা বেগম ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে এস আই বোরহান মিজানকে গাঁজা সহ মিজানকে গ্রেপ্তার করেন। রাতে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এক বছরের জেল দিয়ে হাজতে প্রেরন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর