শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পুলিশ হেফাজতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

banch-2ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশ হেফাজতে পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে।বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার জানান, থানা হাজতে ইকবাল হোসেন কৃমির ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে পাঠানো হলে রাত ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ডাকাতি মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে সন্ধ্যায় বাঞ্ছারামপুর বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

thereport24.com