,

ওবামাকে কটূক্তি : বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার ইন্টারনেট

theatre_interviwe_196555ডেস্ক রির্পোট : উত্তর কোরিয়ায় আবারও ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছিল বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। দেশটির ইন্টারনেট ও থ্রিজি সিস্টেম প্রায় দুই ঘণ্টা অকার্যকর ছিল বলে জানানো হয়েছে। এর আগেও একবার দেশটির ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছিল। এই ঘটনার পেছনে অ্যামেরিকাই দায়ী বলে মনে করছে উত্তর কোরিয়া।
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করে, তাঁকে ‘বানর’ হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন।
উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাকযুদ্ধের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন থেকে দেয়া এই বিবৃতি। এতে বলা হয়েছে, ‘ওবামা সবসময় বেপরোয়া হয়ে কথা বলছেন এবং কাজ করছেন গ্রীষ্মমণ্ডলীয় বনের বানরের মতন।’
উত্তর কোরিয়া ইচ্ছে করেই ওবামাকে উদ্দেশ্য করে এমন অপমানজনক ভাষায় বিবৃতি দিয়েছে বলে মনে করছেন উত্তর কোরিয়ার সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জন এভারআর্ড।
তিনি বলেন, এর আগেও বিবৃতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু তখন তারা প্রেসিডেন্ট ওবামাকে কোনও প্রকার অপমান করে নি।
কিন্তু এই বিবৃতিতে তার সম্পর্কে খুবই অশিষ্ট ভাবে কথা বলেছে উত্তর কোরিয়া।
এভারআর্ড আরও বলেন, তার কাছে মনে হচ্ছে, উত্তর কোরিয়া হয়ত ধরেই নিয়েছে যে, তাদের দেশে যে সাইবার হামলা হয়েছে তার পেছনে অ্যামেরিকাই দায়ী। এই ভাষা ব্যবহার করে তারা যেন সেটাই বোঝাতে চাইছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে দ্য ইন্টার্ভিউ নামে একটি কমেডি সিনেমা বানায় সিনেমা নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স। বিবিসি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ