,

মালয়েশিয়ায় বন্যায় লাখো মানুষ পানিবন্দি, ৭ জনের মৃত্যু

malasia floodডেস্ক রির্পোট : মালয়েশিয়ার আটটি রাজ্যে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১ ল‍াখ মানুষ। গত দশ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়া সরকার এসব তথ্য নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দশ দিনে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে। মালয়েশিয়ার রাজ্য কেলান্তান, তেরেংগানু পানাগ, জোহর, পেরাক, নেগারি সেম্বিলানের বিভিন্ন স্থানে বন্যা আঘাত হেনেছে। প্রায় ১ লাখ বত্রিশ হাজার মানুষ তাদের নিজ বাসস্থান ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

সারাদেশে জরুরি অবস্থা জারি রয়েছে। নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকে ত্রাণ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। প্রচুর মানুষ এখন নিজ বাসস্থান ছেড়ে রিলিফ সেন্টারগুলোতে আশ্রয় নিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক তেরেঙ্গানু রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন। স্থানীয়রা ছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২০ বছরেও এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি মালয়শীয়রা। আগামী কয়েকদিনে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ