,

সোমবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল

hortal logoডেস্ক রির্পোট : গাজীপুরে পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সোমবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার এই সমাবেশ হওয়ার কথা ছিল।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যাালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে মির্জা ফখরুল ২০ দলীয় জোটের মহাসচিব পর্যািয়ে বৈঠক করেন। সেখানেই হরতাল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিএনপির সমাবেশের কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রলীগ সেখানে পাল্টা সমাবেশ ডাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় শুক্রবার প্রশাসন ওই মাঠ ও আশপাশে ১৪৪ ধারা জারি করে এবং গাজীপুরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

এর প্রতিবাদে শুক্রবার রাতেই এক সংবাপ সম্মেলনে শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। শনিবারের হরতালের সময়সীমা শেষে নতুন করে দেশজুড়ে সোমবার হরতাল পালনের ঘোষণা দিল ২০ দল।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন