শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের ঝুনারচর গ্রামকে আর্সেনিকমুক্ত গ্রাম ঘোষনা

ddddddddএম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের ঝুনারচর গ্রামকে শতভাগ আর্সেনিকমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করা হয় । গত সোমবার ঝুনারচর গ্রামবাসী কর্র্তৃক আয়োজিত এক উৎসব মূখর পরিবেশে সাইনবোর্ড উত্তোলন করে আর্সেনিকমূক্ত গ্রাম ঘোষনা করেন ১১ নং ছলিমাবাদ ইউনিয়নের  চেয়ারম্যান ও ওয়াটসান কমিটির রোস্তম আলম । গ্রামে লোকজনের সাথে কথা জানা গেছে যে ঝুনারচর গ্রামের সকল মানুষ এখন আর্সেনিকমূক্ত পানি খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে। তারা দেখতে পায় যে, প্রতিটি আর্সেনিকমূক্ত নলক’প সবুজ ও আর্সেনিকযুক্ত নলক’প লাল রং চিহ্নিত করা আছে। তারা এখন আর্সেনিক সম্পর্কে সম্পূর্নভাবে সচেতন। ৮ নং ওয়ার্ড এ গ্রাম ০১টি ঝুনারচর, কমিউনিটি ০৬টি, ৬৫১টি পরিবারের মধ্যে আর্সেনিকমূক্ত গভীর নলক’প আছে ১৭টি, এর মধ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) কর্তৃক স্থাপিত ১১ টি আর্সেনিকমূক্ত গভীর নলক’প ও আর্সেনিকযুক্ত অগভীর নলক’প আছে ৩০৪টি। ইউনিসেফ এর আর্থিক সহায়তায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), ক্রিয়েটিং আর্সেনিক সেফ ভিলেজ উইথ সাসটেইনেবল ইমপ্রুভমেন্ট অব ওয়াশ নামক প্রকল্প ব্রাক্ষণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর সদর, উজানচর ও ছলিমাবাদ এই তিনটি ইউনিয়নে বাস্তবায়নের কাজ করছে।