,

কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি হয়েছেন বিশ্বজিৎ পাল

Picনিজস্ব প্রতিবেদক : ব্রা‏হ্মণবাড়িয়ার সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তাকে সেরা জেলা প্রতিনিধি হিসেবে ঘোষণা দেওয়া হয়। কালের কণ্ঠের সম্পাদক, দেশ বরেণ্য লেখক ইমদাদুল হক মিলন সার্টিফিকেট ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন বিশ্বজিৎ পাল বাবু’র হাতে। বিশ্বজিৎ পাল বাবু কালের কণ্ঠের ব্রা‏‏হ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, কালের কণ্ঠের প্রতিনিধি সম্মেলন-২০১৪ গত শুক্রবার পত্রিকাটির ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিনিধি নির্বাচিত হন চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক এস এম রানা, উপজেলা পর্যায়ে কলাপাড়ার জসীম রেজা। এছাড়া সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন বগুড়ার ঠান্ডা আজাদ ও রাজশাহীর মো. সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক তৌহিদুর রহমান, রিপোর্টিং শাখার প্রধান চৌধুরি আফতাবুল ইসলাম, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, ভারপ্রাপ্ত মফস্বল সম্পাদক জাহেদুর ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কালের কণ্ঠে কর্মরতদেরকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহবান জানান।
বিশ্বজিৎ পাল বাবু তার এই সাফল্যে সহকর্মী, বন্ধুবান্ধবসহ পেশাগত দায়িত্বপালনে সহযোগিতাকারি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা করতে গিয়ে কখনোই কোনো কারণে পিছ পা হবেন না।
সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ব্রা‏‏হ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক তিতাস কণ্ঠ পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি জাতীয় দৈনিক সমকাল ও খবর পত্রের আখাউড়া প্রতিনিধি, ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার দৈনিক প্রজাবন্ধুর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে কালের কণ্ঠ প্রকাশের শুরু থেকেই তিনি ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তার সম্পাদনায় আখাউড়া থেকে ‘খবরের খোঁজে’ নামে একটি পাক্ষিক পত্রিকা বের হয়।
বিশ্বজিৎ পাল বাবু এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকের পাঠক সংগঠনের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি খেলাঘর, ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি আখাউড়া পৌরসভা, সাপ্তাহিক সুশীল সমাজের ডাক পত্রিকা থেকে পুরস্কার লাভ করেন। তার বাড়ি আখাউড়া পৌর এলাকার রাধানগরে।  

সাংবাদিক বিশ্বজিৎকে আইনমন্ত্রীর অভিনন্দন

কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রা‏হ্মণবাড়িয়ার সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পেশাগত দায়িত্বপালনে বিশ্বজিৎ আরো এগিয়ে যাবে’। তিনি জানান, সাংবাদিকদের মাধ্যমে এ খবরটি জেনে খুবই খুশি হয়েছেন। তার এ সাফল্য ব্রা‏হ্মণবাড়িয়ার সাংবাদিকতাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ