,

৪ অপারেটরের বিনিয়োগ ৯৮০০ কোটি টাকা: বিনিয়োগ করেনি টেলিটক-সিটিসেল

BTRC-Operator-640ডেস্ক রির্পোট :দেশে ২০১৩-১৪ অর্থবছরে ভয়েস ও ডাটা সেবার নেটওয়ার্ক উন্নীত করতে ৪টি বেসরকারি মোবাইল ফোন অপারেটর প্রায় ৯৮০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০১৩-১৪ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল থ্রিজি স্পেকট্রাম ও যন্ত্রাংশ ক্রয়ে এই বিনিয়োগ করে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক এবং সিটিসেল কোন বিনিয়োগ করেনি।

তবে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ বলছেন, তারা বিনিয়োগ করেছে কিন্তু এ ব্যাপারে কোন তথ্য বিটিআরসি তাদের কাছে চায়নি। তবে কি পরিমান অর্থ টেলিটক বিনিয়োগ করেছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠান চারটি থ্রিজির জন্য ২১০০মেগাহার্টজের মধ্যে ২৫ মেগাহার্টজ ব্যান্ডউইথ ক্রয় করে। ব্যান্ডউইথের মোট মূল্য প্রায় ৪০০০ কোটি টাকা যা কিস্তিতে পরিশোধ করা হয়।

টেলিটকও ১৬০০ কোটি টাকার ১০ মেগাহার্টজ স্পেকট্রাম ক্রয় করে তবে টাকা প্রদানের বিষয়টি স্পষ্ট করা হয়নি। সাবস্ক্রাইবের ভিত্তিতে সবচেয়ে পুরনো এবং ছোট অপারেটর সিটিসেল থ্রিজি স্পেকট্রাম ক্রয় করেনি। বিটিআরসির প্রতিবেদনে বলা হয়, ছয় অপারেটর থেকে ভয়েস, তথ্য এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সেবার মাধ্যমে ২০৭৬৫ কোটি টাকা মোট আয় করেছে তারা।

বাংলাদেশের মোবাইল টেলিকম অপারেটরস অ্যাসোসিয়েশনের একটি নিউজলেটার অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০১৩ সালে অপারেটররা ৭১,৮৭০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের মহাসচিব নুরুল কবির বলেন, টেলিকম সেক্টরে ট্যাক্স ব্যবস্থা 'অনির্দেশ্য এবং প্রায়ই বৈষম্যমূলক'। তিনি আরও বলেন টেলিকম আইনের কিছু ধারা সংশোধন প্রয়োজন।

১৯৯৮ সালে প্রণয়ন করা টেলিকম নীত বর্তমানে আপডেট করা উচিত বলেও তিনি মনে করেন। অপারেটররা এই খাতের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কেও জানতে চায়। প্রসঙ্গত, বিটিআরসি বলছে, সরকার মোবাইল অপারেটরদের জন্য আগামী বছরের ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ড স্পেকট্রাম বিক্রি করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা