,

আরও ৩ দিন থাকতে পারে এমন আবহাওয়া

56537_r-7ডেস্ক রির্পোট :দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি শৈত্যপ্রবাহ ধীরে ধীরে অন্য এলাকায় বিস্তার করতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, পৌষ মাসের দ্বিতীয়ার্ধে এসে শুক্রবার ঘন কুয়াশার চাদরে উত্তরী হাওয়ায় তাপমাত্রা কমছে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহ মাঝারি পর্যায়ে (সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। তবে বৃষ্টি হলে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বিরাজমান শৈত্যপ্রবাহ আরও অন্তত তিনদিন চলতে পারে। এছাড়া ২৯শে ডিসেম্বর থেকে ৪ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসময় তাপমাত্রা একটু বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ টি মাঝারি থেকে তীব্র ধরণের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু থেকে  মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা