,

দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

attack=================ডেস্ক রির্পোট : আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় কয়েকটি বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার লালপুরের নোয়াগাও গ্রামে খাঁ বাড়ি ও নমী হাজীর বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।  এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

আশুগঞ্জ থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু জাফর  জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লালপুরের নোয়াগাও গ্রামে  ‍দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ