,

বিশ্বকাপ দলে আজমল : তবে শর্তসাপেক্ষে

ajmolডেস্ক রির্পোট : অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড(আইসিসি) কতৃক নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান ক্রিকেট দলের স্পিনার সাঈদ আজমলকে শর্তসাপেক্ষে ২০১৫ বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। তবে শর্ত হল, বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন সংক্রান্ত ঝামেলা মেটাতে না পারলে তার স্থানে অন্য কাউকে নেওয়া হবে।

এ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান ১৫ সদস্যের আনুষ্ঠানিক দল ঘোষণা করা হয়নি। এখনও আমরা আজমলের ব্যাপারে আশাবাদী। তবে আজমলের নিষিদ্ধাদেশ প্রত্যাহার না হলে তরুণ স্পিনার ইয়াসির শাহ অগ্রাধিকার পেতে পারেন।

এদিকে, আইসিসি’র কাছে আনুষ্ঠানিক পরীক্ষা দেয়ার আগে আজমল এবং নিষিদ্ধ ঘোষিত আরেক পাকিস্তানি স্পিনার মোহাম্মদ হাফিজ ভারতের চেন্নাইতে পরীক্ষা দেবেন।

উল্লেখ্য, গত আগস্টে পাকিস্তান দলের শ্রীলংকা সফরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন আজমল। এবারকার পরীক্ষায় অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি না পেলে পুরো এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকতে হবে তাকে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ