,

রাজধানীতে ৪ বস্তা দেশি-বিদেশি মুদ্রাসহ ৫২৮ স্বর্ণের বার উদ্ধার

taka-03-1419514397ডেস্ক রির্পোট : রাজধানী পল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে ৪ বস্তা  দেশি ও বিদেশি মুদ্রা এবং ৫২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পল্টনের ২৯/১ বাসার ৭ম ও ১১ তলায় মহানগর গোয়েন্দা পুলিশ ও শুল্ক বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুল্ক ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। বাসার একটি খাটের বিছানার নিচ থেকে দেশি-বিদেশি মুদ্রা ও ৫২৮টি স্বর্ণের বার  উদ্ধার করা হয়। বাসার বিভিন্ন আসবাবপত্রের ভেতর থেকেও দেশি বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এছাড়াও বাসাটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ওই বাসা থেকে কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। বাড়িটির ১১ তলার আরো একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়, কিন্তু ওই ফ্ল্যাটে কিছু পাওয়া যায়নি।ওই ফ্ল্যাটটিও এই মালিকের।

তবে বাসার মালিক মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, তিনি ব্যবসা করেন এবং উদ্ধারকৃত টাকাগুলো সব তার ব্যবসার টাকা।

তিনি বলেন, ‘ধানমন্ডিতে আলী সুইটস নামে তার একটি মিষ্টির দোকান এবং হুন্ডির ব্যবসা রয়েছে।’

তিনি আরো দাবি করেছেন তার বাসা থেকে উদ্ধারকৃত মুদ্রা এবং স্বর্ণেরবার তার বৈধ পথে আয়ের সম্পদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা