,

কাকরাইল মসজিদ থেকে ২৩ তাবলীগকর্মী আটক

Tablig1ডেস্ক রির্পোট : কাকরাইল মসজিদ থেকে ফের ২২ জন তাবলীগ জামাত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করে রমনা থানা পুলিশ।

এর আগে ১৯ ডিসেম্বর রাতে ২৪ জন তাবলীগ কর্মীকে আটক করা হয়। তারা মাগরিবের নামাজের পর মসজিদের ভেতরে মসজিদের আমির ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে লিফলেট বিলি করছিলেন বলে অভিযোগ করা হয়। ওয়াসিফুলের লোকজনই তাদের মসজিদের ভেতর আটকে রাখে। এশার নামাজের পর রমনা থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় একই অভিযোগে মসজিদের ভেতরে থেকে ২২ জনকে আটক করা হয়। আটকের সময় সংবাদকর্মীরা মসজিদের ভেতর ঢুকলে তাবলীগের একজন প্রভাবশালী মুরব্বি মাহফুজুল হান্নান ক্ষিপ্ত হয়ে তাদের বের করে দেন।

ওই ২২ জনকে আটকের আগে ওয়াসিফুলের লোকজন তাদের মসজিদের নির্মাণাধীন একটি কক্ষে বেঁধে রেখে মারপিট করে। পরে তারা রমনা থানায় খবর দেয়। এমনকি পুলিশে সোপর্দ করার সময়ও তাদের রড দিয়ে মারতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ