বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

dornitu domon commissionনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক সহ ৭ জনের বিরুদ্ধে দূনীতি দমন কমিশন মামলা দায়ের করেছে।বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের অনুকুলে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচির আওতায় ১৭ মেঃ টন গম আত্বসাত করার দায়ে এ মামলা দায়ের করা হয়। গত বুধবার রাতে দূনীতি দমন কমিশন সম্মলিত জেলা কার্যালয় কুমিল¬ার উপ-সহকারী পরিচালক মোঃ হুমায়ন কবীর বাদী হয়ে কসবা থানায় এই মামলাটি দায়ের করেন।কসবা থানা মামলা নং ৪৩।এ মামলায় অন্য আসামীরা হলেন প্রকল্প চেয়ারম্যান সহিত মিয়া,প্রকল্প সেক্রেটারী মোঃ ফুল মিয়া, প্রকল্প সদস্য নারগিস আক্তার,মোঃআক্তার জ্জামান,মোঃ দেলোয়ার হোসেন। মামলায় প্রকল্পের চেয়ারম্যান,কর্মকর্তা,সেক্রেটারী ও সদস্যরো পরস্পর যোগসাজসে সরকারী টাকা আত্বসাতের দায়ে তাদের বিরুদ্ধে দঃ বিঃ ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দূনীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্থিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়।জানা যায়,বিগত ২০০৯-১০অর্থ বৎসরে গ্রামীন অবকাঠামো সংস্কার(কাবিখা)কর্মসূচির আওতায় অনুমোদিত দ্বিতীয় পর্যায়ে কসবা উপজেলা বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের অনুকুলে ১৭ মেঃ টন গম বরাদ্ধ করা হয়। উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে উপজেলা নির্বাহী অফিসার কসবা বরাবর প্রকল্প অনুমোদনের জন্য প্রেরণ করেন।গত ২৬মে ২০১০ ইং তারিখে স্বাক্ষর করে প্রকল্প বাস্তবায়ন কমিটি অনুমোদন করা হয়।চার কিস্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি সর্বমোট ১৭ মেঃ টন গম উওোলন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। বৃহস্পতিবার কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান,  শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট  প্রকল্পের (কাবিখা) গম  আত্বসাত করার অভিযোগ এনে বায়েক ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল হকসহ ৭ জনকে আসামী করে দূনীতি দমন কমিশন বাদী হয়ে একটি মামলা দায়ের স্বীকার করেছেন। আসামীদেও গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি এই প্রতিবেদককে জানান।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা