শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্মননা ও ক্রেষ্টেট প্রদান অনুষ্ঠান

B Baria Mapএম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্প্রতিবার বাঞ্ছারামপুর ডিগ্রী মহাবিদ্যালয় অডিটোরিয়ামে সমিতির সভাপতি প্রকৌশলী  আবুল হোসাইনের সভাপতিত্বে  এসএসসি পরীক্ষার  জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্মননা ও ক্রেষ্ঠ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বাঞ্ছারামপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবদুর রহিম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল, কামরুণ নাহার, মোঃ আওলাদ হোসেন প্রমূখ । প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মধ্যে কল্যাণ সমিতির ক্রেষ্ট,সনদ ও নগদ অর্থ প্রদান করেন ।