,

সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমার বিয়ে

sarail pic-(ballo-bia) 24.12মাহবুব খান বাবুল : সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমা আক্তারের (১২)  বৃহস্পতিবার গায়ে হলুদ ও কাল শুক্রবার বিয়ে। উপজেলার পানিশ্বর (উত্তর) ইউনিয়নের বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমার বিয়ের দিনক্ষণ ঠিক করেছে তার পরিবারের লোকজন। মহা ধূমধামে চলছে বিয়ের আয়োজন। বয়স কম জেনেও বরের পক্ষের লোকজন এ বিয়েতে পিছিয়ে নেই। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তৈরী করা হয়েছে দুইটি গেইট। স্থানীয় লোকজন জানায়, বেড়তলা গ্রামের সিরাজ মিয়ার শিশু কন্যা রুমার বিয়ে ঠিক করা হয়েছে একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে শাওনের (১৯) সংঙ্গে। উভয় পরিবারের কর্তা ব্যক্তিদের সম্মতিতেই হচ্ছে এ বাল্য বিয়ে। বর আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় শাওন ট্রেডার্স নামক রড সিমেন্ট বিক্রয়ের প্রতিষ্ঠানের মালিক শাওন মিয়া পাত্রীর বয়স কম এ কথা স্বীকার করে বলেন, পরিবারের লোকজন ঠিক করেছে। তাই বিয়ে করছি। বর্তমানে ব্যবসা করছে। রুমার পিতা সিরাজ মিয়া মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ার কথা স্বীকার করে বলেন, বিয়ের পর মেয়েটিকে আশুগঞ্জে নিয়ে ভর্তি করব। ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ রুমার এ বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা অংশ গ্রহন করার কথা জানিয়ে বলেন, এটা শতভাগ বাল্য বিয়ে। এ বিয়ে হতে পারে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, বিয়ের দাওয়াত পেয়েছি। বিলাটা দেখতে বড়-ই। চেয়ারম্যান মোঃ নূরুল হক ওই ছাত্রীকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারের সুপারিশে সনদ দিয়েছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা আক্তার বলেন, বিষয়টি খুঁজ খবর নিয়ে দেখছি। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ বলেন, পঞ্চম শ্রেণীর ছাত্রীর তো বিয়ে হতে পারে না। তারপর সার্টিফিকেট দেখতে হবে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা