,

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া

news-image

bangladesh-malayasiaবাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। একই সঙ্গে সে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেছে।

ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন অথম্যান সোমবার ঢাকায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রী দাতো শ্রী মোস্তফার আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে তাকে অবহিত করেন।

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রী দাতো শ্রী মোস্তফা মোহাম্মদ আগামী ১২-১৪ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন। সফরকালে ১৩ জানুয়ারি তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

কর্মকর্তারা জানান, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে-মালয়েশিয়ার বিনিয়োগ এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসময় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের ক্ষেত্রে বাংলাদেশে দেওয়া সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

বর্তমানে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ঘাটতি বাণিজ্য চলছে। গত অর্থবছরে বাংলাদেশ মালয়েশিয়া থেকে আমদানি করেছে ২০৮৪ দশমিক ১০ মিলিয়ন ডলারের পণ্য। একই সময়ে বাংলাদেশ মালয়েশিয়ায় রপ্তানি করেছে ১৩৫ দশমিক ৬৫ মিলিয়ন ডলারের পণ্য। এ বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে মালয়েশিয়া বাংলাদেশকে ব্যবসায়িক সহযোগিতা দিতে আগ্রহী বলে রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা