,

হোয়াইট হাউজ উড়িয়ে দেওয়ার হুমকি উ. কোরিয়ার

news-image

White_House

 

সনি পিকচার্সে সাইবার হামলার জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

রোববার এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ’তে এ হুমকি দেওয়া হয়।

এতে সনির ওপর হামলার দাবিকে অযৌক্তিক দাবি করে ‘দ্য ইন্টারভিউ’ সিনেমা নির্মাণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সেথ রোগেন পরিচালিত সনির এ সিনেমাতে দেখানো হয়েছে, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নিহত হয়েছেন।

এই সিনেমা ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, যা সাইবার হামলা এবং উত্তর কোরিয়ার হুমকির পর তা বাতিল করে দেওয়া হয়।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের নাম উল্লেখ করে কেসিএনএ’তে প্রকাশিত পোস্টে বলা হয়, মার্কিন সাম্রাজ্যের দুর্গগুলোতে কশাঘাত করেছে উত্তর কোরিয়া।

এতে আরও বলা হয়, ডিপিআরকে (উত্তর কোরিয়া) ইতোমধ্যেই কঠোর জবাব দেওয়ার ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে শুধু একটি সিনেমা নির্মাতা কোম্পানি এ জবাবের লক্ষ্য সে ধারণা ভুল। আমাদের লক্ষ্য মার্কিন সাম্রাজ্যের দুর্গগুলো।

পোস্টে জানানো হয়, ডিপিআরকের সেনাবাহিনী এবং জনগণ যুক্তরাষ্ট্রের সব দুর্গ উড়িয়ে দিয়ে সাইবার স্পেসসহ সব জায়াগায় মোকাবেলা করতে প্রস্তুত আছে।

প্রসঙ্গত, দ্য ইন্টারভিউকে কেন্দ্র করে সম্প্রতি সনিকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র এ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর