,

দেশে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে-জিয়াউল হক শিকদার

Kasba Brahmanbaria news-2 22-12-14শেখ কামাল উদ্দিন : সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে কসবা উপজেলায় প্রতিষ্ঠিত ৭৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের সমন্বয়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার বলেন; দীর্ঘদিন যাবত দেশে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ফলে কিন্ডারগার্টেন স্কুলগুলোর গুরুত্বকে খাটো করে দেখার অবকাশ নেই। তবে যে নীতিমালা আসছে তা কিন্ডারগার্টেনের জন্য সহায়কই হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করতে পেরেই একটি নীতিমালা প্রনয়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন; কে কিন্ডারগার্টেনের ছাত্র আর কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আমরা তা দেখতে চাই না। আমরা চাই সুস্থ ও স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা তাদের মেধাবিকাশের উন্মুক্ত পরিবেশ পাবে। তিনি প্রতিষ্ঠান উদ্যোক্তাদের এ মহান কাজে নিজেদের মেধা ও অর্থবিনিয়োগ করার জন্য ভূঁয়শী প্রশংসা করেন। তিনি বলেন; সরকারের একার পক্ষে জাতিকে শিক্ষিত করা সম্ভব নয় বলেই প্রাইভেট উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে সবকিছুই নিয়ম-কানুনের মধ্যে হতে হবে। আমরা কখনো অনৈতিক কর্মকান্ডকে প্রশ্রয় দেবো না।

    বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও সিডিসি স্কুলের প্রতিষ্ঠাতা মো: সোলেমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; সহকারী শিক্ষা অফিসার মো: জামাল উদ্দিন, মাসুদ ইবনে হোসাইন ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; মনকাশাইর বি এম কিন্ডারগার্টেনের পরিচালক বশির উদ্দিন, প্রতিভা কিন্ডারগার্টেনের পরিচালক আবু সুফিয়ান, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: জানে আলম, কায়েমপুর সাজত আলী কিন্ডারগার্টেনের পরিচালক কবি আবু হানিফ। নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মো: মামুনুর রশিদ, কসবা আদর্শ কিন্ডারগার্টেনের পরিচালক মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: নাজির আহাম্মদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো: জয়নাল আবেদিন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ