,

রাষ্ট্রপতি আব্দুল হামিদ দিল্লি থেকে কলকাতায় যাচ্ছেন

abdulডেস্ক রির্পোট :পার্শ্ববর্তী দেশ ভারতে সফররত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দিল্লি থেকে কলকাতায় যাচ্ছেন। কলকাতায় সফরকালে রাষ্ট্রপতি সেখানকার একটি হোটেলে অবস্থান করবেন বলেও জানা গেছে।

আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মানে কলকাতার রাজভবনে নৈশভোজের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল আয়োজিত অপর একটি নৈশভোজে বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র, কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি ৬ দিনের ভারত সফরে দিল্লি যান।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের