,

পাখিদের দাঁত নেই কেন?

screaming_eagle (1)ডেস্ক রির্পোট :ফসিল থেকে দেখা যায়, প্রাচীন পাখি আর্কিওপটেরিক্স এর এক সময়ে দাঁত ছিল। কিন্তু তাহলে বর্তমান সময়ের পাখিদের দাঁত নেই কেন? নতুন এক গবেষণা বলছে, মোটামুটি ১১৬ মিলিয়ন বছর আগে পাখিরা হারিয়ে ফেলে তাদের দাঁত।

১৮৬১ সালে আর্কিওপটেরিক্সের ফসিল আবিষ্কৃত হবার পর দেখা যায় তার এক সময়ে দাঁত ছিলো। কিন্তু এই দাঁত একটা সময়ে হারিয়ে যায়। এখন আমরা যত পাখি দেখি, ধারণা করা হয় তাদের পূর্বপুরুষ ছিলো একই। সেই পূর্বপুরুষ তার দাঁত তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে।

এই গবেষণার জন্য ৪৮টি পাখি প্রজাতির জিন নিয়ে গবেষণা করা হয়।মূলত দাঁত তৈরি করার ছয়টি জিনের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখা যায়, এই সব পাখিতে একই ধরণের মিউটেশন ঘটে, যার কারণে দাতের এনামেল এবং ডেন্টিন তৈরির জিন অকার্যকর হয়ে যায়। এই মিউটেশনের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, আজ থেকে মোটামুটি ১১৬ বছর আগে পাখিদের সেই পূর্বপুরুষ তার দাতের এনামেল ক্যাপ হারিয়ে ফেলে, আর সেই সময়েই পাখির শক্ত ঠোঁট দেখা দেয়।

এই মিউটেশন থেকে একটা সময়ে পাখিদের ঠোঁট তৈরি হয় যাতে দাতের প্রয়োজন মিটে যায়। তবে পাখিদেরই যে শুধু দাঁত নেই তা নয়। বর্তমান সময়ের কচ্ছপ এবং প্যাঙ্গোলিন নামের প্রাণীদেরও যেহেতু দাঁত দেখা যায় না, সে কারণে এদেরও জিন নিয়ে গবেষণা করা হয় এবং একই ধরণের ফলাফল পাওয়া যায়। দাঁতের জন্য দায়ী জিনগুলো একটা সময়ে অকার্যকর হয়ে যায় এক ধরণের মিউটেশনের ফলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ