,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় খেলা ঘর আসরের উদ্যোগে ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। গত শুক্রবার রাতে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রধান অতিথি হিসেবে বিজয় মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় মেলায়  প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন।
আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজ্ড হাসপাতাল ( প্রাঃ) লিমিটেডের সহযোগেীতায় অনুষ্ঠিত বিজয় মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এবং গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিত ভাদুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জুয়েলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ায় আমাদের অনেক অর্জন হয়েছে। আমরা মানুষের বসবাসের জন্য অনুপযোগী পাকিস্তান থেকে বেঁচে গেছি এটাই আমাদের বড় অর্জন। পৃথিবীর বাংলা ভাষাভাষীদের একটি মাত্র স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ, এটিই আমাদের বড় অর্জন। তিনি বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করেন তারা ভন্ড। তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আমাদের দেশে হরকাতুল জিহাদ “জেএমবি” হিজবুত তাহেরি, আনসারুল্লাহ বাংলাটিম, হিজবুত তাওহীদ সহ একাধিক ইসলামিক দল ধর্মের নামে অরাজকতা, নাশকতা করছে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তাহলে দেশ অনেক এগিয়ে যেতো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সকল সেক্টরে উন্নতি হচ্ছে। বাঙ্গালী এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ বাঙ্গালীর অগ্রযাত্রাকে রোধ করতে পারবেনা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ