,

নতুন বছরে বিয়ে করবেন সালমান!

ecec648316c02290f893dfe8eb466ec3-salmanবিনোদন প্রতিবেদক :আর মাত্র এক সপ্তাহ পর ৪৯ বছরে পা রাখতে যাচ্ছেন বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খান। তিনি কবে বিয়ে করে থিতু হবেন, তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। কিন্তু বরাবরই বিয়ে নিয়ে সালমানের গড়িমসি হতাশ করেছে তাঁর ভক্তদের। তবে এবার তাঁর ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন। কারণ সম্প্রতি সালমান জানিয়েছেন, নতুন বছরে নিজের বিয়ে দেখতে চান তিনি। 

এখন পর্যন্ত অনেকবারই প্রেমে পড়েছেন সালমান। এ জন্য ‘বিগহার্ট লাভারবয়’ তকমাও বসেছে তাঁর নামের পাশে। সালমান কেবল প্রেমেই পড়েননি, একের পর এক বিচ্ছেদের পথেও হেঁটেছেন। তাঁর সর্বশেষ প্রেমিকা হিসেবে এখন উচ্চারিত হচ্ছে রোমানীয় টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুরের নাম। নতুন বছরে বিয়ের আগ্রহ প্রকাশ করলেও কাকে বিয়ে করবেন তা অবশ্য স্পষ্ট করেননি খান সাহেব।

সম্প্রতি মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নতুন বছরের ইচ্ছার কথা জানাতে গিয়ে নিজের বিয়ের কথা বলেন সালমান। ২০১৫ সালে দুটি ঘটনার কোনটি দেখতে চান, তা জিজ্ঞেস করা হয় সালমানকে। প্রথম ঘটনাটি হলো ২০১৫ সালে তিনি বিয়ে করবেন। আর দ্বিতীয়টি হলো বলিউডের তিন খান-সালমান, শাহরুখ ও আমির একসঙ্গে একই ছবিতে অভিনয় করবেন। জবাবে সালমান বলেন, ‘তিন খানকে এক ছবিতে দেখার চেয়ে নিজের বিয়েটাই দেখতে চাই আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 

সালমান গত নভেম্বরে মহা ধূমধামে ছোট বোন অর্পিতার বিয়ে দিয়েছেন। বছরের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল বিয়ে হিসেবে বিবেচিত হচ্ছে অর্পিতার বিয়ে। বলা হচ্ছে, অর্পিতার বিয়ের পেছনে ৬৫ কোটি রুপি খরচ করেছে খান পরিবার। এ ছাড়া ছোট বোনকে বাড়ি, গাড়িও উপহার দিয়েছেন খান সাহেব। ছোট বোনের পর এবার সালমানও বিয়ে করে থিতু হন কি না, সেটাই এখন দেখার বিষয়। 

সালমানের পরবর্তী ছবি বজরঙ্গি ভাইজান মুক্তি পাবে ২০১৫ সালের ১৭ জুলাই। ছবিটিতে কারিনা কাপুর খানের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। এ ছাড়া সুরাজ বরজাতিয়ার প্রেম রতন ধন পাও ছবিতেও দেখা যাবে সালমানকে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১১ নভেম্বর। ছবিটিতে সালমানের সঙ্গে আরও অভিনয় করবেন সোনম কাপুর, নেইল নিতিন মুকেশ, আরমান কোহলি, অনুপম খের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা