,

আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৫

IMG_39769183329411নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম মো. মিজান মিয়া(৩৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রাইভেট কারটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। আহত পুলিশ সদস্যের নাম মো. মিজান অবস্থা আশংকাজনক।

আজ শুক্রবার সকাল ১১ টায় আশুগঞ্জ গোল-চত্তর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১ টায় ঢাকা থেকে সিলেট গামী একটি প্রাইভেটকার(ঢাকা মেট্টো গ ৩৫-৮৩৪৯) সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে গোল-চত্তর এলাকায় ঢুকে পড়ে। এবং গোল-চত্তরের ভিতরে থাকা মিজান মিয়াকে চাপা দেয়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চার সদস্য সহ মিজান মিয়া গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, আমাদের এক পুলিশ সদস্য মিজান মিয়া সহ প্রাইভেট কারের ৫ জন আহত হয়েছে। আমরা প্রাইভেটকারটি আটক করেছি।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ