,

৪৩ বছর পর আখাউড়ার গণকবর সংরক্ষণ

Brahmanbaria-_thereport24ডেস্ক রির্পোট : অবহেলিত ও অরক্ষিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সেনারবাদী এলাকার নোম্যানস ল্যান্ডের সেই গণকবরটি সংরক্ষণ করা হচ্ছে। যেখানে ঘুমিয়ে আছেন নাম না জানা ২৫০ বীর মুক্তিযোদ্ধা।

মহান বিজয় দিবসের দিন থেকে এলাকাবাসীর সহযোগিতায় গণকবরের বাংলাদেশ অংশের ঝোপঝাঁড় পরিষ্কার করা শুরু হয়। এ ছাড়া বুধবার গণকবরের সামনের অংশে দুটি পিলার বসিয়ে এলাকা চিহ্নিত করেছে বিজিবি। পিলার দুটিতে বিজিবি নিজ হাতেই লাল রং করে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নোম্যানস ল্যান্ডের ওই গণকবরে শুয়ে আছেন অন্তত ২৫০ মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জিবি হাসপাতালে যে সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মারা যান তাদের এখানে এনে দাফন করা হয়। কোনো কোনো কবরে তিন-চারজনকেও দাফন করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মাসুম মিয়া বুধবার জানান, বিজিবি গণকবর পরিষ্কারের কথা জানালে গ্রামের কয়েকজনকে নিয়ে তাদের সহযোগিতায় গণকবরের সামনের অংশ থেকে ছোট গাছ কেটে পরিষ্কার করা হয়। এ পরিষ্কারকাজ অব্যাহত থাকবে। তবে প্রচুর পিঁপড়া থাকায় কেউ সেখানে কাজ করতে পারছিলেন না। সাত-আটজন মিলে গণকবরের সামনের অংশ পরিষ্কার করা হয়। এ ছাড়া বিজিবি সেখানে দুটি পিলার বসিয়ে দিয়েছে।

বিজিবি স্থলবন্দর ফাঁড়ির ইনর্চাজ নায়েক সুবেদার মো. শফিউর রহমান বলেন, ‘গণকবরটির বাংলাদেশ অংশ পরিষ্কার করার জন্য আমাদের ব্যাটালিয়ন কমান্ডার নির্দেশ দেন। সেই মোতাবেক পরিচ্ছন্ন ও এলাকা চিহ্নিতকরণের কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। গণকবর পরিষ্কার করার বিষয়টি আগে থেকেই বিএসএফকে অবহিত করা হয়।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ