শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেন্টাল শিক্ষার্থীদের ওপর জলকামান, আটক ১০

jalkaman_190783ডেস্ক রির্পোট :জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। পুলিশের লাঠিচার্জ ও জলকামানের আঘাতে কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ১০ শিক্ষার্থীকে।

আটকদের মধ্যে কয়েকজন হলেন- রিপন মিয়া, সাইফুল ইসলাম, কাজী আনিসুর রহমান, বেবু মহাজন, হাসান, ফারুক, নিয়াজ শরীফ, আবু হাসনাত রনি ও লিটন।আহতদের মধ্যে মেহেদী ও নাজমুলের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার চার দফা দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে তাদের সেদিকে যেতে নিষেধ করা হলেও তারা তা  অমান্য করে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।