বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৬ উপায়ে সুন্দর করবেন প্রেমের সম্পর্কটি

IMG_9751_0লাইফস্টাইল ডেস্ক : যে কোনো সম্পর্ক নষ্ট করে দিতে পারে অতিরিক্ত মাত্রায় ইগো। অনেকেই ইগো ধরে বসে থাকেন। এই ইগো ঝেড়ে ফেলে দিলেই সম্পর্ক আগের মতো সহজ ও সাবলীল হয়ে যায় তা বুঝতে পারলেও ঝেড়ে ফেলতে পারেন না ইগো। কিন্তু পরে যখন নিজের ভুলটা বুঝতে পারেন তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। তাই দয়া করে ইগোটাকে দূরে সরিয়ে সম্পর্কের প্রতি সম্পর্কে থাকা মানুষের প্রতি নজর দিন।

১) নিজের মনের কথা প্রকাশ করে দিন
যদি সত্যিকার অর্থেই নিজের সম্পর্কের কথা ভাবতে চান তাহলে সঙ্গীর কাছে নিজের মনের কথা বলে দিন। বলে দিন আপনি নিজের ভুলের জন্য অনুতপ্ত। বিশ্বাস করুন এতে আপনার সম্মান কমবে না একটুও।

২) সরাসরি প্রকাশ করতে না পারলে অন্য কিছু করুন
যদি সরাসরি দোষ স্বীকার করতে না পারেন তাহলে এমন ভাব করবেন না যেনো কিছুই হয় নি। কারণ এতে আপনার সঙ্গী আরও কষ্ট পেতে পারেন। এক্ষেত্রে আকারে ইঙ্গিতে অথবা তার জন্য সারপ্রাইজ প্ল্যান করে প্রকাশ করুন যে আপনি মন থেকে দুঃখিত।

৩) ম্যাসেজ পাঠিয়ে দিন
‘স্যরি বা দুঃখিত’ লিখে একটি ম্যাসেজ পাঠিয়ে দিন সঙ্গীকে। এতে করেও প্রকাশ পাবে আপনি ইগো ঝেড়ে ফেলতে পারছেন। অথবা ছোট্ট একটি চিরকুটে লিখে দিন মনের কথা।

৪) পুরোনো প্রসঙ্গ টেনে আনবেন না
একটু ঝগড়াঝাটি সব সম্পর্কেই হয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কে টানাপোড়ন আসবে। কিন্তু যদি ঝগড়াঝাটিতে পুরোনো প্রসঙ্গ টেনে আনেন তাহলে সঙ্গী ভাববেন আপনি আগের বিষয়টি এখনো ভোলেন নিন অর্থাৎ আপনি ইগো ধরে রেখেছেন। তাই এই কাজটি করবেন না।


৫) দোষ স্বীকার করলে সঙ্গীর কথা শুনে আবার ঝগড়া বাঁধিয়ে ফেলবেন না
অনেক সময় দোষ স্বীকার করলেও রাগের মাথায় সঙ্গী আপনাকে অনেক কথা বলতে পারেন। কিন্তু এই কথার বিপরীতে যদি আপনি আবার রাগ দেখানো শুরু করেন তাহলে কিন্ত ঝগড়া আর মিটবে না এবং প্রকাশ পাবে আপনি মন থেকে দোষ স্বীকার করেননি। এখানে আবার ইগো চলে আসবে।

৬) সঙ্গীর জন্য বিশেষ কিছু করুন
যদি আপনি সঙ্গীকে বুঝাতে চান আপনি সত্যিই দুঃখিত এবং আপনি অনুতপ্ত তাহলে সঙ্গীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন। এতে করে হয়তো আপনাকে মুখে দুঃখিত বলতেও হবে না। আপনাআপনি সব কিছু আগের মতো হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা