,

ঘরেই তৈরি করুন ‘উইন্টার ফেয়ারনেস ক্রিম’

full_46497372_1417863612লাইফস্টাইল ডেস্ক : শীতকালে ত্বকে চলে আসে কালচে একটি ভাব। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে অনেক কালো দেখায়। সে কারণে শীতকালে ত্বকের জন্য দরকার বিশেষ যত্নের এবং বিশেষ ত্বকের প্রসাধনী। বাজারে শুধুমাত্র শীতকালে ব্যবহারের জন্য নানা ফেয়ারনেস ক্রিম পাওয়া যায়। কিন্তু এই সকল কেমিক্যাল সমৃদ্ধ ক্রিমের রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।

তাই যদি প্রাকৃতিক উপাদানে তৈরি ক্রিম ব্যবহার করা যায় তাহলে সবচাইতে বেশি উপকার পাওয়া সম্ভব। রান্নাঘরের টুকিটাকিতেই খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক ‘শীতের ফেয়ারনেস ক্রিম’। আজকে জেনে নিই এই ক্রিম তৈরির বিশেষ পদ্ধতি।

যা যা লাগবে-
# ৮ টি কাঠবাদাম
# ১/৪ চা চামচ হলুদগুঁড়ো
# ১ চা চামচ দই
# ১ চা চামচ মধু
# আধা চা চামচ লেবুর রস

পদ্ধতি-
# কাঠবাদাম সারারাত পানিতে ভিজিয়ে রেখে বেটে নিন মিহি করে।
# এতে একটি একটি করে বাকি উপকরণ মেশান।
# খুব ভালো করে মিশিয়ে নিন যাতে খুব মসৃণ একটি পেস্টের মতো হয়। এইতো হয়ে গেলো আপনার শীতের ফেয়ারনেস ক্রিম।

ব্যবহারবিধি-
# এই ক্রিমটি রাতে ব্যবহারের জন্য। তাই রাতে ঘুমুতে যাওয়ার আগে ব্যবহার করবেন।

# মুখ ভালো করে ধুয়ে এবং মেকআপ পরিষ্কার করে নিয়ে ক্রিম লাগাবেন।

# পুরো মুখে আঙুল দিয়ে ২-৩ মিনিট ক্রিমটি দিয়ে ম্যাসেজ করে নিন ঘুরিয়ে ঘুরিয়ে।

# সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং গোলাপজল দিন মুখে।

# এরপর যেকোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সুন্দর।

এই ক্রিমটি ১ সপ্তাহ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ