,

ট্যাংকারডুবির ঘটনায় ৪ জন আটক

sundorban_1_1ডেস্ক রির্পোট :সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ‘ওটি সাউদার্ন স্টার সেভেন’ তেলবাহী ট্যাংকারটিকে ধাক্কা দেওয়া ‘এমটি টোটাল’ জাহাজ ও এর মাস্টারও রয়েছে।

আটকরা হলেন- মাস্টার মোস্তফা (৫৩), কর্মচারী ফারুক (৩৪), আক্কাস (২৫) ও পিয়ার আলী (৩০)। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার সকালে জাহাজসহ তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মাস্টারসহ ওই চারজনকে আটক করা হয়। আটকদের মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে মঙ্গলবার ভোরে মালবাহী জাহাজ ‘এমটি টোটাল’ এর ধাক্কায় ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্যাংকারের তেল ছড়িয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে।

এ ঘটনার ৫ দিন পর রবিবার নৌযানটির নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের