,

মিস ওয়ার্ল্ড ২০১৪ হলেন দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস

54749_missবিনোদন প্রতিবেদক :মিস ওয়ার্ল্ড-২০১৪ এর সেরার মুকুট  মাথায় পরলেন  চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস। লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (১৪ই ডিসেম্বর) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা পাঁচের চারজনকে টপকে জয়ী হন তিনি। প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন হাঙ্গেরির এডিনা কাল্কজার এবং তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী এলিজাবেথ সাফরিট। রোলেনে স্ট্রাউস এবার ১২১জন প্রতিযোগীকে পেছনে  ফেলে মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেছেন। গতবারের মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের সুন্দরী মেগান ইয়ং তাকে মুকুট পরিয়ে দেন। মিস ওয়ার্ল্ড-২০১৪ এর  সেরা পাঁচে ছিলেন দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস, যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিট,  ইংল্যান্ডের কারিনা টাইরেল, হাঙ্গেরির এডিনা কাল্কজার ও অস্ট্রেলিয়ার কোর্টনি থর্প। তবে মালয়েশিয়ার তরুণী দেওয়ি লায়ানা সেরিয়েস্থা দর্শক ভোটে সরাসরি সেরা ছয়-এ স্থান করে নিয়েছেন। এদিকে সেমি-ফাইনালে শীর্ষে থাকলেও সেরা পাঁচ থেকে বাদ পড়েন এবারের মিস ওয়ার্ল্ডে অংশ নেয়া ভারতের প্রতিযোগী কোয়েল রানা। অবশ্য ‘বিউটি উইথ এ পারপাজ’ এবং ওয়ার্ল্ড ফ্যাশন ডিজাইনার অ্যাওয়ার্ড’ লাভ করেছেন এই ভারতীয় সুন্দরী। প্রতিযোগিতায় বিচারক প্যানেলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক রেডক্রস কর্মী জুলিয়া মর্লি, ফ্রান্সের রুডি সেলস, ভ্যারাইটি ইন্টারন্যাশনাল বোর্ড মেম্বার মার্সা রে আর্যাটক্লিফ, খ্যাতিমান ইংরেজ সুরকার টনি হ্যাটচ, মিস ওয়ার্ল্ড-২০০৭ ঝাং ঝিলিন, মিস ওয়ার্ল্ড ২০০১ আগবানি  দেরেগো, মিস ওয়ার্ল্ড ২০০৯ কায়ানি অ্যালডোরিনো এবং মিস ওয়ার্ল্ড ২০০২ আজরা আকিন।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন