,

বিয়ের প্রস্তাব দিতে গিয়ে…

104651fa3a2715c4b7f2236f4dca3696-proposal-big_story_650আন্তর্জাতিক ডেস্ক :প্রিয়তমাকে অভিনব কায়দায় বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন এক প্রেমিক। তাই ভাড়া করেন একটি ক্রেন। নামতে চেয়েছিলেন বান্ধবীর শোবার ঘরের জানালার সামনে। এরপর গান বাজিয়ে দেবেন প্রস্তাব। কিন্তু ক্রেনটি পড়ে যাওয়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়।

গতকাল রোববার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, গত শনিবার সকালে নেদারল্যান্ডসের ইজেলস্টেইন শহরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করে গণমাধ্যমের খবরে জানানো হয়, পরিকল্পনা বাস্তবায়নে ওই ব্যক্তি একটি ক্রেন ভাড়া করেন। তিনি এটিতে চড়েও বসেন। একপর্যায়ে ক্রেনটি নড়বড়ে হয়ে প্রতিবেশীর ঘরের ছাদের ওপরে গিয়ে পড়ে। এতে সেখানে বড়সড় একটি গর্ত তৈরি হয়।

এ ঘটনায় কেউ আহত হননি। ওই ব্যক্তিও নিরাপদে উঠে আসতে সক্ষম হন।

প্রেমিকের এমন কাণ্ড দেখে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়েছেন প্রেমিকা। পরে তাঁরা আনন্দঘন মুহূর্ত উদযাপনে প্যারিসে যান।

পরে বড় একটি ক্রেন দিয়ে পড়ে যাওয়া ক্রেনটিকে ঠিক করার চেষ্টা করা হয়। এ সময় আবার ক্রেনটি আছড়ে পড়ে প্রতিবেশীর ছাদে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান শহরের মেয়র। ভবনটিকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা করা হয়েছে। ভবনের ছয়টি অ্যাপার্টমেন্ট থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা