,

জলবসন্তে আক্রান্ত অ্যাঞ্জেলিনা

93825_Jolyবিনোদন প্রতিবেদক :হলিউড রাণী অ্যাঞ্জেলিনা জোলি জলবসন্তে আক্রান্ত হয়েছেন। ফলে তার ছবি ‘আনব্রোকেন’ নিয়ে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে তিনি যোগ দিতে পারছেন না।

 

মুখে ছোট ছোট লাল দাগ নিয়ে শুক্রবার সংক্ষিপ্ত ইউটিউব ভিডিওতে ভক্তদের তিনি জানান, শরীরে জলবসন্ত ধরা পড়ায় তিনি বাড়িতেই থাকবেন।

 

৩৯ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, আগামী কয়েক দিনে ‘আনব্রোকেন’-এর অনুষ্ঠান কেন মিস করছি তা আমি স্পষ্ট করতে চাই। আর তা হলো গত রাতে দেখি আমি জলবসন্তে আক্রান্ত।

 

হাসতে হাসতে তিনি আরো বলেন, আমি প্রত্যেককেই মিস করবো। আর বিষয়টি আমি ভাবতেই পারছি না। কিন্তু এটাই জীবন।

 

শনিবার পর্যন্ত ভিডিওটি ১০ লাখেরও বেশি দর্শক দেখেছেন।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক ‘আনব্রোকেন’ পরিচালনা করেছেন জোলি। ছবিটির ক্রিসমাস ডে’তে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

জোলির স্বামী অভিনেতা ও পরিচালক ব্রাড পিট। তাদের সংসারে ছয় সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর