,

কসবায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

accedentশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কের কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় গত শুক্রবার বিকেলে সড়ক দুঘটনায় আহত স্কুলছাত্র গাজী আশেকীন (১২) শুক্রবার রাতে মারা গেছেন। নিহত স্কুল ছাত্রের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত গাজী আশেকীন কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গাজী হারিজ মিয়ার ছেলে। সে স্থানীয় পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে; নোয়াগাঁও বটতলী থেকে স্কুল ছাত্র গাজী আশেকীন সাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ স্কুল ছাত্রকে চাপা দেয়। ঘটনাস্থলেই গাজী আশেকীন গুরুতর আহত হয়। তাকে সঙ্গাহীন অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে রাতেই স্কুল ছাত্রের মৃত্যু হয়।
গাজী আশেকীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকার শোকের ছায়া নেমে আসে। মা লাভলী আক্তার পুত্র শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। নিহত গাজী আশেকীন ৪ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
কসবা থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শামীমা আক্তার বলেন, এ ঘটনায় নিহতের বাবা গাজী হারিজ মিয়া বাদী হয়ে পিকআপ মালিক জাহের মিয়া ও গাড়ী  চালক উজ্জল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
    
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা