,

১৪ ডিসেম্বর নবীনগর মুক্ত দিবস

16 decনিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্ত দিবস। পাক সেনাদের কবল থেকে নবীনগরকে মুক্ত করার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা সর্বশেষ সশস্ত্র সংগ্রামে অবর্তীন হন। ৬ ডিসেম্বর দক্ষিণ মোহল¬ায় আবদুল হক মাষ্টারের বাড়িতে শতাধিক মুক্তিযোদ্ধা সমবেত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের এই সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডঃ আবদুল লতিফ, সুবেদার মজিদ, মরহুম রৌশন আলী, নাছির, আক্তার, কবীর এবং মরহুম ডাঃ আমজাদ হোসেন প্রমূখ। এ সভায় নবীনগর মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হলে সে রাতেই মুক্তিযোদ্ধারা কড়ইবাড়ি গ্রামের মরহুম মুনসর আলী মিয়ার একটি নির্জন বাড়িতে আস্তানা গাড়ে। পাকিস্তানী সৈন্য ও রাজাকারসহ তখন নবীনগর হাইস্কুলের ছাদে ও নবীনগর থানা ভবনের ব্যাঙ্কারে অবস্থান করছিল। এছাড়া বেশ কিছু  রাজাকার জমিদার বাড়ির দোতলায় অবস্থান করছিল। আক্রমনের প্রথম দিনেই পাকিস্তানী সৈন্যরা মর্টার নিক্ষেপ করে মাঝিকাড়ার সবগুলো কাঠের দোকান জ্বালিয়ে দেয়। ১১ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধারা নবীনগর হাইস্কুল ছাড়া সমগ্র সদর নবীনগর দখল করে ফেলে। থানার সৈন্য ও রাজাকাররা ইতিমধ্যে হাইস্কুলের ব্যাংকারে আশ্রয় নেয়। ব্রাহ্মণবাড়িয়ার হরণ থেকে নিক্ষিপ্ত কামানের গোলায় নবীনগর বাজারের অধিকাংশ দোকানঘর ভস্মিভূত হয়। ১৪ ডিসেম্বর নবীনগর হাইস্কুল সহ পুরো নবীনগরকে পাকিস্তানীদের কাছ থেকে মিত্রবাহিনীরা শত্রুমুক্ত করেন। এভাবেই ১৪ ডিসেম্বর নবীনগর হানাদার মুক্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ