,

আমির হোসেন আমু এক আলোচনায় বলেছেন‘আ:লীগ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের

csrmv7yj_49754-300x196

ডেস্ক রির্পোট :শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘অনেকেই আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে। আওয়ামী লীগ ও ভারতের সম্পর্ক দালালীর নয় বরং বন্ধুত্বের।’
শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মহান বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতি দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
আমির হোসেন আমু বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমস্যগুলো সমাধান করা সম্ভব।
শিল্পমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকহানাদার বাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা চালচ্ছিল, মা-বোনের সম্ভ্রম নষ্ট করছিল, গ্রামকে গ্রাম ছারখার করে দিচ্ছিল। বাংলার মানুষের চরম দুঃসময়ে বাংলাদেশের ৩০ লাখ লোকের সঙ্গে ভারতের ১১ হাজার সৈন্যও রক্ত দিয়েছেল।’
তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের মধ্য দিয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল কিন্তু অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। সেদিন ভারতের মানুষ ১ কোটি বাঙালীর সঙ্গে তাদের অন্ন ভাগ করে খেয়েছিল। সেই বন্ধন এখনও অটুট আছে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ